মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনায় মৃত ব্যক্তিকে জানাজা ছাড়া দাফন করলে করণীয় কী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্ন: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সংক্রমণের ভয়ে গোসল, জানাজা ব্যতিত ই অনেক লাশ দাফন করা হচ্ছে৷ এমতাবস্থা করনীয় কী? কবরের উপর জানাজা পড়া যাবে কি? জানিয়ে উপকৃত করবেন৷

উত্তর: কোনো মুসলিম ব্যক্তি মৃত্যু বরণ করলে স্বসম্মানে গোসল কাফন-দাফন ও জানাজা পড়ে কবরস্থ করা ফরজে কেফায়া ৷ অতএব সংক্রমণের আশংকায় শরিয়তের একটি গুরুত্বপুর্ণ কাজ ছেড়ে দেওয়া কোনরকমেই উচিত নয়৷

জানাজা ব্যতিত লাশ দাফনের পরের মাসালা হল, স্থান-কাল বিবেচনা করে অভিজ্ঞ ব্যক্তিদের মতানুযায়ী কবরে লাশ ফুলে ফেটে নষ্ট না হওয়ার প্রবল ধারণা হলে, লাশ কবরে থাকাবস্থায় কবরের নিকট দাঁড়িয়ে জানাজার নামাজ পড়তে পারবে ৷ তবে ফুলে ফেটে নষ্ট হয়ে যাওয়ার আশংকা প্রবল হলে আর জানাজা পড়ার কোনো সুযোগ নেই ৷

وان دفن بغير صلاة صلي علي قبره استحسانا ما لم يغلب علي الظن تفسخه من غير تقدير هو الاصح
-আদদুররুল মুখতার আলা রদ্দিল মুহতার, ১/৮২৬؛ আল বাহরুর রায়েক, ২/১৮২; ফাতাওয়ায়ে রহীমীয়া, ৭/৫৪ ৷

উত্তর প্রদানে, মুফতী মেরাজ তাহসীন, জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ