শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

করোনা ভাইরাস: চীন ভ্রমণ করলে সৌদি ফিরতে পারবে না প্রবাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে চীনে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। নাগরিকসহ সৌদিতে বসবাসরত বিদেশিদের উপরেও এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেএসএ টিভিতে বলা হয়েছে, কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে শাস্তি পেতে হবে।

এদিকে এসপিএ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে- সৌদিসহ বিদেশি নাগরিকদের চীন ভ্রমণ বাতিল করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। সৌদিতে অবস্থানরত প্রবাসীরা এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের আর দেশটিতে ফিরতে দেয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে।

চীনে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক দেশই তাদের নাগরিকদের দেশটি থেকে ফিরিয়ে নিতে শুরু করেছে। বিভিন্ন রাষ্ট্রও তাদের নাগরিকদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তখন এই ভাইরাসকে রহস্যজনক বলা হলেও পরে বিশ্ব স্বাস্থ্যসংস্থা এর নাম দেয় ২০১৯ নভেল করোনা ভাইরাস।

ভাইরাসটির প্রকোপে দেশটিকে এখন পর্যন্ত ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি সূত্র অনুযায়ী, করোনার প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত ২৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। সৌদি আররের কেউ আক্রান্ত না হলেও প্রতিবেশী আরব আমিরাতে পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ