শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ইসরায়েলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে গত ২৪ ঘণ্টায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বায়তুল মুকাদ্দাস, পশ্চিম তীর ও হেবরনে এ সব হত্যার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবার বায়তুল মুকাদ্দাস শহরের বাব আল আসবাত এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি তরুণ।

তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ওই তরুণ চাকু দিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালিয়েছিল।

এ ছাড়া পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি পুলিশ তারেক বাদওয়ানকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এই পুলিশ সদস্যের বয়স ১৭ বছর।

এদিকে, ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে, বায়তুল মুকাদ্দাস শহরে গাড়িচাপায় ১৪ দখলদার ইহুদি আহত হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে হেববর্নে নিহত হয় মোহাম্মদ আল হাদাদ নামে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি।

এছাড়াও জেরুসালেমের ওল্ড সিটিতেও ইসরায়েলি পুলিশের হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ