শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

শুধু ইরানের ওপর নয়, গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ বিশ্বাস করে- শত্রুদের অর্থনৈতিক ও রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। আজ শুধু ইরানের ওপর নয়, গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

গত রোববার রাজধানী তেহরানের দক্ষিণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইরানের মন্ত্রিসভার সদস্যরা ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি খোমেনীর প্রতি নতুন করে তাদের আনুগত্য প্রকাশ করে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ইরানের জনগণ বিশ্বাস করে যে, এদেশের নীতি কখনো আনুগত্য ও আত্মসমর্পণের নীতি হতে পারে না যদিও আমরা কারো সাথে উত্তেজনা এবং সংঘাত চাই না।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, শত্রুর নিপীড়ন ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে হলে ইরানি জনগণের মধ্যে ঐক্য থাকতে হবে। ইরান এবং ইসলাম যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত ইরানি জাতি সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হবে বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনের নামে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি প্রকাশ করেছেন।

এ সম্পর্কে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, এটি হচ্ছে মুসলিম জাতি এবং বিশ্বের স্বাধীনতাকামী দেশগুলোর জন্য শতাব্দীর সবচেয়ে লজ্জাজনক ও ঘৃণ্য পরিকল্পনা। তিনি বলেন, আমেরিকা শুধু ইরানের ওপর নয় বরং পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ