শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

‘পুলিশকে পেটালে গ্রেফতার, সাংবাদিককে পেটালে কেন নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তরের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, পুলিশের গায়ে হাত দেয়ার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সাংবাদিকদের মারার অপরাধে কাউকে গ্রেফতার করা হয়নি। একটি সভ্য দেশে এটা হতে পারে না।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গুলশানের ইমানুয়েলস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিটি কর্পোরেশন নির্বাচন পরিবর্তী এ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তাবিথ বলেন, নির্বাচনের দিন কেবল বিএনপির নেতাকর্মী বা সমর্থকরা হামলার শিকার হননি। ওই দিন নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক আওয়ামী সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন।

‘আমরা দেখছি, পুলিশের গায়ে হাত তোলার অপরাধে আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার অপরাধে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশকে পেটালে গ্রেফতার আর সাংবাদিক পেটালে কেউ গ্রেফতার হবে না, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না।’

তিনি বলেন, বেশিরভাগ ভোটাররা ভোট কেন্দ্রে ঢুকতে পারেননি। এটা আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনা ছিল। তারা ভোটারদের চূড়ান্ত রায়কে ভয় পায় বলেই ভোটাররা যেন ভোট দিতে না পারেন সেটাই তাদের পরিকল্পনা ছিল।

সংবাদ সম্মেলনে নির্বাচনের দিন নানা অনিয়ম, কারচুপি, পুলিশী হয়রানির অভিযোগের পক্ষে সংগৃহিত তথ্য-উপাত্ত তুলে ধরেন তাবিথ আউয়াল। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাংবাদিকদের সামনে এসব তুলে ধরেন তিনি।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় সংবাদ সম্মেলন মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ