রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ভিপি নুরের পাসপোর্টের অগ্রগতি জানাতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে পাসপোর্ট না দেয়ার কারণ জানাতে বিবাদীদের প্রতি রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে নুরকে কেন পাসপোর্ট দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এছাড়াও আগামী ২৭ জানুয়ারির মধ্যে পাসপোর্টের অগ্রগতি জানাতেও পাসপোর্ট অধিদফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে ভিপি নুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।

নুরুল হক নুর এ বিষয়ে জানান, জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে তিনি গত বছরের এপ্রিলে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন। কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হয়নি।

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, মামলা থাকায় তাকে (নুর) পাসপোর্ট দেয়া সম্ভব নয়। এ জন্য গত আগস্টে তিনি পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ