শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা সিটি নির্বাচন নিয়ে ২০ দলীয় জোটের বৈঠক বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার দুই সিটির নির্বাচন নিয়ে বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট। বৈঠকে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী এবং ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষে ভোট চাইতে মাঠে নামার জন্যই ২০ দলীয় জোটের এই বৈঠক ডাকা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, ২০ দলীয় জোটের গত বৈঠকে সবাই বিএনপির প্রার্থীদের সমর্থন জানিয়েছেন। এবার বৃহস্পতিবারের বৈঠকে একটি কমিটি গঠন করে নির্বাচনী প্রচারণায় কে কোথায় দায়িত্ব পালন করবেন, সে বিষয় ঠিক করা হবে।

ইতোমধ্যে জোটের শরিকদলগুলোর নেতাদের অনেকে মাঠে নেমেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ