রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

আজান নিষিদ্ধ করে ইসলামকে ঠেকানো যাবে না: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ভারতের উত্তর প্রদেশে আদালতের তথাকথিত আদেশের মাধ্যমে মোদি সরকার আজান নিষিদ্ধ করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। প্রতিদিন পাঁচবার মসজিদ থেকে কল্যানের পথে আহ্বান জানানো হয়। এটা যারা বন্ধ করতে চায় তারা মানবতার দুশমন।

আজ বৃহস্পতিবার খেলাফত মজলিসের জরুরী নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সম্প্রতি উত্তর প্রদেশের ছাত্র-ছাত্রীদের রিপোর্টে উঠে আসা গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আজান নিষিদ্ধ করে, গনহত্যা চালিয়ে ইসলামের বিকাশকে ঠেকানো যাবে না’।

মাওলানা ইসহাক তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে পৈশাচিক কায়দায় ছাত্র নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির আব্দুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মুক্তিযোদ্ধা ফায়েজুল ইসলাম, নূর হেসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ