রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা

ভোটের আগে-পরের ৫ দিন অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিটি নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে-পরের পাঁচদিন রাজধানী ঢাকাতে বৈধ আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ত্র পরিবহন, বহন ও প্রদর্শনে এই নিষেধাজ্ঞা থাকবে।

গতকাল রোববার দুপুরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল।

সভায় সিদ্ধান্ত হয়, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র পরিবহন, বহন ও প্রদর্শন করা যাবে না; নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে; পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, আনসার প্রস্তুত থাকবে এবং স্বচ্ছভাবে দায়িত্ব পালন করবে। তাছাড়া সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানানো হয়।

এবার দুই সিটিতে ১৭২টি ওয়ার্ডে মোট দুই হাজার ৪৮৬টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহন হবে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ভোটকেন্দ্রে মোবাইল টহল, গোয়েন্দা টিমসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতি সিটি কর্পোরেশন এলাকায় দুইটি করে সাব-কন্ট্রোল রুম থাকবে।

এছাড়া ভোটের দিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনও মোটরসাইকেল, ট্যাক্সি ক্যাব, ট্রাক ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। আর সীমিত আকারে চলবে পাবলিক বাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ