রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার সকাল ৮টার দিকে ৭০ বছর বয়সে তিনি মারা যান।

আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি জানান, আব্দুল মান্নান এমপি শনিবার সকাল ৮টার দিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আব্দুল মান্নানের মামা মমতাজুর রহমান জানান, আজ সকালে হাসপাতালে আব্দুল মান্নান মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

আবদুল মান্নান গত বৃহস্পতিবার ঢাকায় তার ধানমন্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দুপুর আড়াইটায় তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

তৃতীয়বারের মত সংসদ সদস্য আবদুল মান্নান ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত জালাল উদ্দিন সরদার।

তার স্ত্রী শাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। তার ছেলে সাখাওয়াত হোসেন সজল আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং মেয়ে মালিহা মান্নান পরিবার নিয়ে আমেরিকা প্রবাসী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ