রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস

‘ব্রাহ্মণবাড়িয়ায় হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় কাদিয়ানীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ আনসারী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল বি-বাড়ীয়ায় মাদরাসার ছাত্রদের উপর হামলা করে যে ন্যাক্কারজনক ঘটনার অবতারণা করেছে। তা কোনোভাবে সহ্য করা যায় না। এ হামলার সঙ্গে কাদিয়ানী সম্প্রদায়ের যারাই জড়িত তাদের গ্রেফতার ও কঠোর শাস্তি দিতে হবে।

নেতৃদ্বয় আরো বলেন, কাদিয়ানী সম্প্রদায় মহানবী সা.-কে সর্বশেষ নবী মানে না। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে এদেশের আলেম উলামা ইসলামীদল ও তাওহীদি জনতা দ্বীর্ঘ দিন যাবত আন্দোলন করে আসছে।

তারপরেও সরকার তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে নাই। মানুষের প্রাণের দাবী কাদিয়ানীদের অবিলম্বে সরকারীভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় দেশের আলেম উলামা, ইসলামীদল ও তাওহীদি জনতা রাজপথে নামবে এবং আন্দোলনের মাধ্যমে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে সরকারকে বাধ্য করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ