রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা সময়ের দাবি: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানীরা ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুয়ত মাদরাসার শিক্ষার্থীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি জানান, দেশের সংখ্যাগরিষ্ট মুসলমানদের উপর কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা পরিকল্পিতভাবে হামলা করেছে। দিন দিন তাদের আস্ফালন ও চক্রান্ত বেড়ে চলছে। এ জঘন্য হামলা কখনো মেনে নেয়া যায় না।

তিনি বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় ধর্মপ্রাণ মুসলমান তীব্র আন্দোলন গড়বে।

বিবৃতিতে আমিরে হেফাজত বলেন, কাদিয়ানীদের সাথে আমাদের ব্যক্তিগত কোন বিরোধ নেই।কাদিয়ানীরা মুসলিম উম্মাহর সম্মিলিত সিদ্ধান্ত মতে কাফের। তারা কখনোই মুসলিম পরিচয়ে এ দেশে থাকতে পারে না। আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি কাদিয়ানী সম্প্রদায়কে অন্যান্য মুসলিম রাষ্ট্রের ন্যায় আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমি মনে করি, তাদের অমুসলিম ঘোষণা সময়ের অপরিহারর্য দাবি ও জনসাধারণের প্রাণের আকাঙ্খা।

তিনি আরও বলেন, আহমদী তথা কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে এদেশে বসবানস করায় সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে। তাদের কৌশলী মিথ্যা দাওয়াতে সরলমনা মানুষ ঈমানহারা হচ্ছে। মিথ্যুক গোলাম আহমদ ও তার অনুনসারীদের বিরুদ্ধে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগতভাবে দেশব্যাপী সচেতনতা তৈরি করা সময়ের দাবি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ