রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস

ভারতের 'বিপক্ষে অনড়' মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ এই কথা বলেছেন, তার দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন।

আজ মঙ্গলবার সাংবাদিকদের মাহাথির বলেন, অবশ্যই আমরা উদ্বিগ্ন কেননা প্রচুর পরিমাণে পাম তেল ভারতে বিক্রি করি, কিন্তু অন্যদিকে আমাদের স্পষ্টভাষী হতে হবে। কিছু অন্যায়ের দিকে গেলে অবশ্যই সেটা আমাদের বলতে হবে।

সাংবাদিকদের তিনি আরও বলেছেন, এভাবে যদি আমরা টাকার চিন্তা করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকি, তাহলে আমি মনে করি আমাদের ও অন্যান্য ব্যক্তি দ্বারা অনেক ভুল কাজ হয়ে যাবে।

বিশ্বের ভোজ্য তেলের বৃহত্তম ক্রেতা ভারত গত সপ্তাহে আমদানির কিছু নিয়ম পরিবর্তন করেছে বলে জানায়। ব্যবসায়ীরা জানায়, মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মাহাথির মোহম্মদের সমালোচনা করার জবাবে ভারত এমন পদক্ষেপ নিল। এছাড়া এর আগে মাহাথির মোহাম্মদ জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় ভারত কাশ্মীরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন।

সেসময়ই ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই) মালয়েশিয়া থেকে পাম ওয়েল আমদানি বন্ধের এক ধরনের সিদ্ধান্ত নেয়।

ভারতের এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পরতে পারে মালয়েশিয়া। তবে মাহাথির বলেছেন, তিনি এর বিকল্প উপায় বের করবেন। এনডিটিভি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ