রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্প ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার

তিন দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবুধাবি ত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতে তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেলে দেশের উদ্দেশ্যে আবুধাবি ত্যাগ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৬টা ৫মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বিমানটির বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

সফরকালে প্রদানমন্ত্রী সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে (এডিএনইসি) ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক ২০২০’ এবং জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ সেরিমনিতে যোগ দেন।

ডিপি ওয়ার্ল্ডের পৃথক প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম, আমিরাত জাতীয় তেল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি এবং দুবাইয়ের শাসক পরিবারের সদস্য সংযুক্ত আরব আমিরাতের শেখ আহমেদ ডালমুখ আল মকতুম এমএকে পৃথকভাবে এদিন বিকেলে প্রধানমন্ত্রীর আবাস হোটেল শাংরি-লাতে সাক্ষাৎ করেন।

একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

একইদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে (আগের সমঝোতা স্মারকের সঙ্গে সংযুক্তি) আমিরাতের জাতীয় তেল কোম্পানি (ইএনওসি) এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পরে একইস্থানে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত নয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে নিয়ে দূত সম্মেলনে মিলিত হন।

মঙ্গলবার বিকেলে দাহরান ভিত্তিক সৌদি আরবের জাতীয় তেল এবং প্রাকৃতিক গ্যাস কোম্পানি সৌদি আর্মাকোর ব্যবস্থাপনা পরিচালক এবং এসিডব্লিউএ পাওয়ার’র চেয়ারম্যান এবং সৌদি আরবের ইউটিলিটি ডেভেলাপার হোটেল শাংরি-লা’র দ্বিপাক্ষিক সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে প্রধানমন্ত্রী জলবায়ুজনিত পদক্ষেপে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সংক্রান্ত একটি সাক্ষাৎকার পর্বেও অংশগ্রহণ করেন। -বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ