রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্প ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার

ইরানের ভয়ে দুবাই সফর বাতিল করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ভয়ে দুবাই সফর বা'তিল করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ!

জানা যায়, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় এ সফর বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির কূটনীতিকরা জানিয়েছেন।

চলতি মাসের মাঝের দিকে আরব আমিরাতের দুবাই এক্সপো-২০২০ এ অংশ নেয়ার কথা ছিল তার। বার্তাসংস্থা রয়টার্স ইসরায়েলের এক কূটনীতিকের বরাত দিয়ে বলছে, নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুবাই সফর বাতিল করেছেন দেশটির এ মন্ত্রী।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির অপর এক কূটনীতিক বলেছেন, প্র'তিশো'ধের অংশ হিসেবে মার্কিন মিত্র কাৎজকে টা'র্গেট করতে পারে ইসরায়েলের চিরশত্রু ইরান।

এ কারণে সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল। তবে ইসরা‌ইয়েলি এই মন্ত্রীর সফরে সুনির্দিষ্ট ইরানি হুমকি রয়েছে কি-না সেব্যাপারে ওই কূটনীতিক কোনও নথি-প্রমাণের বরাত দেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ