রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস

‘যুদ্ধ থামিয়েছি আমি, নোবেল পেয়েছে অন্যজন, নোবেল পাওয়ার কথা আমার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্মানে নোবেল পুরস্কার না পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্ষেপ যেন থামছেই না! এবার যুদ্ধ থামানোর পরেও কেন তাকে শান্তিতে নোবেল দেওয়া হলো না সেই প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, ‘যুদ্ধ থামিয়েছি আমি, নোবেল পেয়েছে অন্যজন, নোবেল পাওয়ার কথা আমার’

আজ শনিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, শুক্রবার (১০ জানুয়ারি) ওহিওতে অনুষ্ঠিত এক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি একটি চুক্তি করেছি।

একটি দেশ বাঁচিয়েছি। এরপর শুনলাম ওই দেশের প্রধান নোবেল পুরস্কার পেয়েছেন দেশকে রক্ষা করার জন্য। এ নিয়ে আমার কি করার আছে? কিন্তু সবসময় এমনটাই হয় আমার সঙ্গে।

আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দ্বন্দ্ব নিরসনে প্রচেষ্টা ও ইরিত্রিয়ার সঙ্গে সীমান্তে সংঘাত বন্ধের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। নিজের বক্তব্যে এ বিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিশ্বের কাছে একজন যুদ্ধবাজ রাষ্ট্রনায়ক হিসেবে এরইমধ্যে ব্যাপকভাবে সমালোচিত ট্রাম্পের এমন দাবি কতটা ন্যায়সঙ্গত তা বর্তমান ইরান-মার্কিন দ্বন্দ্বের দিক তাকালেই বোঝা যায়। শুধু তাই নয় নানা সময় চীন ও ইরানসহ নানা দেশের উপর বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ফলে বিশ্ববাজারে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তার ক্ষেত্রেও রয়েছে ট্রাম্পের প্রত্যক্ষ ভূমিকা।

নিজ স্বার্থে দেশের সাংবিধানিক ব্যবস্থা বিরোধী কার্যকলাপের ফলে বর্তমানে অভিশংসনের আশঙ্কার মাঝে ঝুলন্ত এই স্বঘোষিত 'শান্তিকামী' মার্কিন প্রেসিডেন্টের ভবিষ্যত।

ট্রাম্প আরও বলেন, গত কয়েক বছরে আমি বেশ কয়েকটি বড় যুদ্ধ থামিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমাকে এর কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আর সমালোচকরা বলছেন, ট্রাম্পের এমন অভিযোগ সুবোধদের শুধু বাকরুদ্ধই করতে পারে!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ