রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মাদরাসা শিক্ষক নিয়োগে রাজ্যের আইন বহাল রাখার সিদ্ধান্ত ভারতের সুপ্রিম কোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ মাদরাসা কমিশন আইন, ২০০৮ বহাল রেখে রাজ্যের মাদরাসায় শিক্ষক নিয়োগের পথ পরিষ্কার করে দিয়েছে। এ আইনের অধীনে গঠিত কমিশন কর্তৃক শিক্ষকদের নিয়োগের বিষয়টিও শীর্ষ আদালত বহাল রেখেছেন।

আজ সোমবার সকালে বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি ললিতের বেঞ্চ নিজেদের রায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন আইন ২০০৮ সাংবাধানিকভাবে বৈধ।

এখনও পর্যন্ত মাদরাসা পরিচালন সমিতিতে যাদের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, বৃহত্তর স্বার্থে তাদের নিয়োগ বহাল থাকবে বলে জানিয়েছে। পাশাপাশি আদালত এও জানিয়েছে যে, সরকার বা যে সংগঠন সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে, তারা শুধু শিক্ষকের নাম প্রস্তাবই নয়, সরাসরি শিক্ষক নিয়োগও করতে পারবে।

শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে জানিয়ে দিয়েছে, ২০০৮ সালে রাজ্য সরকার যে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন তৈরি করেছে, তা বৈধ। রাজ্যের বিভিন্ন মাদরাসাগুলিতে শিক্ষক নিয়োগের অধিকার কার হাতে থাকবে, মাদরাসাগুলির পরিচালক ম্যানেজমেন্ট কমিটি না কি মাদরাসা সার্ভিস কমিশন এই নিয়ে ছিল বড়সড় প্রশ্ন। এই প্রশ্নের জবাবের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ