রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ৭ বছরের মধ্যে স্বর্ণের সর্বোচ্চ দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার জেরে গত ৭ বছরের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের সর্বোচ্চ দামবৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে বেড়েছে তেলের দামও।

আরটি নিউজ জানায়, সোমবার বিশ্ববাজারে স্বর্ণের প্রায় ১.৫ শতাংশ দামবৃদ্ধি ঘটেছে। খবরে বলা হয়, সোমবার দামবৃদ্ধির এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ১ হাজার ৫৭৯.৫৫ মার্কিন ডলার। ২০১৩ সালের এপ্রিল মাসের পর থেকে এটাই স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

যদিও গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৭ মিনিটে স্বর্ণের দাম কিছুটা কমে আউন্সপ্রতি দাঁড়ায় ১ হাজার ৫৭১.৯৫। তবুও তা আগের দামের চেয়ে প্রায় ১.৩ শতাংশ বেশি। রয়টার্সের বরাতে জানায়, শুধু স্বর্ণ নয়, সোমবার আরেক মূল্যবান ধাতু প্যালাডিয়ামের মূল্যবৃদ্ধিতেও রেকর্ড হয়েছে। এদিন প্রতি আউন্স প্যালাডিয়ামের মূল্য দাঁড়ায় ২ হাজার ১১.৪৮ মার্কিন ডলার।

মার্কিন হামলায় কাসেম সোলেমানির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ববাজারে বেড়ে চলেছে তেলের দাম। ইরান-আমেরিকা উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাত বাজারে তেলের সরবরাহ বাধাগ্রস্ত করবে এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে আজও তেলের মূল্য বেড়েছে।

মার্কিন বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশ। গত এপ্রিলের পর এই প্রথম তেলের দাম এতোটা বৃদ্ধি পেলো। অন্যদিকে ব্রেন্ট বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে ২.৩ শতাংশেরও বেশি। এখানে প্রতি ব্যারেল তেলের দাম ওঠে ৭০ ডলার। ব্রেন্ট মার্কের হিসেবে গত মে মাসের পর এই প্রথম তেলের দাম এতোটা বাড়লো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ