রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

জরিপ: ব্রিটেনে মুসলিম জনসংখ্যা বেড়েছে রেকর্ড সংখ্যক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে সবচেয়ে বিকাশমান ধর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে ইসলাম। আগের যেকোনো সময়ের তুলনায় দেশটিতে মুসলিমদের সংখ্যা বেড়েছে কয়েকগুন।

শুক্রবার প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর করা একটি সমীক্ষার ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনে খৃষ্টধর্ম অনুসারীদের সংখ্যা হ্রাসের মোকাবেলায় মুসলিমদের সংখ্যা বৃদ্ধির এই উত্থান বলে দাবি করেছে গণমাধ্যমটি।

ব্রিটিশ জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, নতুন আদমশুমারী অনুযায়ী দেশটির বর্তমান মুসলিমদের সংখ্যা ৩০ থেকে ৪০ লক্ষের মাঝামাঝিতে অবস্থান করছে। আগের যেকোনো সময়ের তুলনায় ব্রিটেনে এটাই মুসলিমদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা।

২০১১ সালে ব্রিটেনের মোট জনসংখ্যার ৪.৭ শতাংশ ছিল মুসলিম। ২০১৬ সালে ৫.৬ শতাংশ-এসময় মুসলিমদের সংখ্যা ছিল ৩০ লক্ষ ৯২ হাজার। আর ২০২০ সালে এসে মুসলিমদের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে প্রায় ৪০ লক্ষ ছুঁই ছুঁই।

ব্রিটেনে খৃষ্টানরা সংখ্যাগরিষ্ঠ জাতি হলেও দিনদিন তাদের সংখ্যার অবনতি হচ্ছে, ২০১১ সালের ৫৯.৬ শতাংশ থেকে নেমে ২০২০ সালে তাদের সংখ্যা ৫৬.৬ -এ দাঁড়িয়েছে।

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ