শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কাশ্মীর সীমান্তে মাইন বিস্ফোরণে ৪ ভারতীয় সেনা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে মাইন বিস্ফোরণে কর্মকর্তাসহ ভারতীয় ৪ সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জম্মু-কাশ্মিরের নৌশেরা সেক্টরের কালাল এলাকায় এক বিস্ফোরণে ওই সেনা জওয়ানরা আহত হন।

সেনা বাহিনীর এক লেফটেন্যান্টসহ আহত চার সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুই জন সেনাকে হেলিকপ্টারের সাহায্যে উধমপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকা ঘেরাও করে সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সামরিক সূত্রে প্রকাশ, সেনাবাহিনীর টহলদারী দল সীমান্তবর্তী অঞ্চলে সফরে ছিল। এই সময় ওই বিস্ফোরণ ঘটে।

এর আগে গত ৩১ ডিসেম্বর পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা ‘এলওসি’ সংলগ্ন একটি গ্রামে মাইন বিস্ফোরণে স্থানীয় বাসিন্দা এক যুবক গুরুতর আহত হন। আরিফ হুসেন (১৯) নামে আহত ওই যুবকের ডান পায়ে আঘাত লাগলে অপারেশন করার পরে চিকিৎসকদের তা বাদ দিতে হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ