রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের চলাচলে সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে চলমান পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের চলাচলে সতর্কতা জারি করেছে বাগদাদে বাংলাদেশ দূতাবাস। গতকাল শুক্রবার দূতালয়ের প্রধান মো. অহিদুজ্জামান লিটনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের চলমান নিরাপদহীন অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরাকস্থ সকল বাংলাদেশি প্রবাসীদের বিশেষ প্রয়োজন ব্যতীত কর্মস্থল ও বাসস্থান ছাড়া যত্রতত্র যাতায়াত, সকল সভা সমাবেশ ও গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

তবে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় কনস্যুলার সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদানের জন্য সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা (২৪/৭) বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে। সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন এক বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। এরপর মূলত উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। দাম বেড়ে যায় তেলের। আর চরম প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ