শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা গৃহবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মেহবুবকে গৃহবন্দির অভিযোগ উঠেছে শ্রীনগর পুলিশের বিরুদ্ধে। তবে আটকের অভিযোগ অস্বীকার করছে শ্রীনগর পুলিশ।

বৃহস্পতিবার ইলতিজা মেহবুব সংবাদসংস্থা আইএএনএসকে অভিযোগ করে বলেন, আমার দাদুর (মুফতি মোহাম্মদ) চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামী ৭ জানুয়ারি। এ জন্য আমি বাড়ি থেকে দাদুর সমাধিস্থলে যাচ্ছিলাম, সে সময় শ্রীনগর পুলিশ বাড়ি এসে আমাকে আটকায়। আমি আমার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককে পাঠিয়েছিলাম অনুমতি নিতে। কিন্তু তারা সেটা বাতিল করেছে।

ইলতিজা মুফতি অভিযোগ করে বলেন, আমি বাড়িতেই বন্দি। কোথাও আমাকে যেতে দেয়া হচ্ছে না। এক নাতনি তার দাদুর সমাধি দেখতে যাবে, তাকে আটকানো কি অপরাধ না? ওরা কী ভাবছে? আমি বিদ্রোহীদের একত্রিত করে অশান্তি বাঁধাব?'

এ ব্যাপারে রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) মুনির খান বলেছেন, ইলতিজা মুফতি (এসএসজি) নিরাপত্তা পান। তাই তাকে কোথাও যেতে হলে আগে পুলিশের অনুমতি নিতে হবে। মনে হয় অনন্তনাগ জেলা পুলিশ সেই সফরের অনুমতি দেয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ