রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

পাটকল শ্রমিকদের মধ্যে খেলাফত মজলিসের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সারাদেশের পাটকল শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। বেতন-ভাতা না পেয়ে হাজার হাজার শ্রমিক পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর ডেমরা এলাকার পাটকল শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক আরও বলেন, সরকার বিভিন্ন সময়ে পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। যেকারণে শ্রমিকরা বারবার রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। অনশনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। পাটকল শ্রমিকদের সাথে আর টালবাহানা না করে অবিলম্বে শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী সাধারণ সম্পাদ মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ডেমরা এলাকার পাটকল শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক আবদৃল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, আবদুর রহীম মঞ্জু, জামাল হোসেন, আবদুল মান্নাফ, মুহাম্মদ সোহাগ হোসেন প্রমুখ।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ