বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সবচেয়ে কম বয়সে অনুবাদসহ হাফেজা হয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইরানি বালিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছোট্ট বয়সেই দারুণ এক গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে ইরানি বালিকা জাহরা পার্জকার। মাত্র ১১০ দিনে ফার্সিভাষার অনুবাদসহ সম্পূর্ণ কুরআনে কারিম মুখস্থ করেছে সে। হাফেজা হওয়ার পাশাপাশি সবচে কম সময়ে ভিন্ন আরেকটি ভাষায় কুরআনের অনুবাদ মূখস্ত করার বিশ্বরেকর্ড এটি।

জাহরা পার্জকার ইরানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বয়স মাত্র ১৫ বছর। কয়েকমাস আগে তার কয়েকজন বান্ধবীর সঙ্গে সেও একটি তাহফিজুল কুরআন একাডেমিতে ভর্তি হয়। সবাইকে অবাক করে দিয়ে মাত্র ১১০ দিনে হাফেজা হওয়ার পাশাপাশি কুরআনের ফার্সি অনুবাদ মুখস্থ করতে সক্ষম হয় ইরানি এই বিস্ময়কর বালিকা। এ সময়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুখস্থ করতে পেরেছে মাত্র ১৫ পারা।

ইরান শিক্ষা মন্ত্রণালয়ের কুরআন শাখার বিভাগীয় প্রধান জানান, এই অল্প সময়ে হাফেজা হওয়ার সঙ্গে কুরআনে কারিম ফার্সিভাষায় মুখস্থ করে আমাদের যাহরা বিশ্বরেকর্ড গড়ে দেশের মান উজ্জ্বল করেছে, আমরা তার আলোকিত ভবিষ্যতের প্রত্যাশা করি।

আখবার ইরান ডটনেট অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ