রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বিএনপির দক্ষিণ সিটির কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরোনো বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির দক্ষিণ সিটির কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তাজউদ্দিন আহমেদ তাজু বিএনপির বংশাল থানার সভাপতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপির সমর্থনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি।

নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ের দিন বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে তাজুকে মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বংশাল থানার ওসি শাহীন ফকির গণমাধ্যমকে বলেন, তাজউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে এবং কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পুলিশ তাকে বহু দিন থেকে খুঁজছিল।

২০১৫ সালে সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুরান ঢাকার বংশাল এলাকায় হাতবোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। ওই সব মামলায় তাকেও আসামি করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ