শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

দিল্লিতে ধ্বসে পড়ল জ্বলন্ত কারখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির পিরাগারহি এলাকায় অবস্থিত এক কারখানায় আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। বৃহস্পতিবার সকালেই কারখানাটিতে আগুন লাগে বলে খবর পায়।

এরপর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছলে আচমকাই একটি বিস্ফোরণে গোটা কারখানাটি ধ্বসে পড়ে। সেখানেই আটকে পড়েন ফায়ার সার্ভিস কর্মীসহ বেশ কয়েকজন স্থানীয় লােক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৫টি অগ্নি নির্বাপণ ইঞ্জিন পৌঁছেছে। পাশাপাশি রয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

দিল্লির উদোহ নগর এলাকার এই কারখানাটিতে আগুন লাগার পরই ভোর ৪.২৩ মিনিটে ফোন যায় দমকল বিভাগের কাছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিস সাতটি ইঞ্জিন। এরপরই কারখানাটিতে একটি বিস্ফোরণ হয়। চোখের সামনেই ধূলিসাৎ হয় গোটা বাড়িটি। দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মীসহ বেশ কয়েকজনের ভিতরে আটক হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে নতুন বছরের শুরুতেই এমন আকস্মিক ঘটনায় দুঃখপ্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লেখেন, এটা শুনে খুব খারাপ লাগছে। সব রকমভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের যথাসাধ্য চেষ্টা করছে। আটকা পড়া লোকদের নিরাপত্তা প্রার্থনা করছি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ