রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ইরানে আবারো ভয়াবহ ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ খোরাসান-ই রাজাভিতে ৫ দশমিক ৮ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

তেহরান টাইমসের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) পক্ষ থেকে দেওয়া তথ্যে এ খবর জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় আফগান সীমান্তবর্তী সাঙ্গান এলাকায় ওই ভূকম্পন অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে।

এ দিকে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ইরানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ৮ নভেম্বর ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। শক্তিশালী ওই ভূমিকম্পে প্রাণ হারান ৫ জন।

ওডি/এসসা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ