শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রাসুল সা.কে কুটূক্তিকারীর ফাঁসির দাবিতে ময়মনসিংহে যুব মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

আল্লাহ ও রাসুল সা.কে কুটূক্তি করায় অন্তর সরকারের ফাঁসির দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বুধবার ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে আছরের নামাজের পরে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে,সমাবেশে উপস্থিত ছিলেন,মহানগর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। মুক্তাগাছা থানা শাখার সভাপতি মুহা. রুহুল আমীন, খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা শাখার দায়িত্বশীল মাহমুদ হাসান, মানসুরুল হাসান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রায়শই দেশের বিভিন্ন জায়গায় মহানবি সা.কে নিয়ে কটাক্ষ করা হয়। সরকার এর প্রতি ভ্রুক্ষেপ করছে না। তাদের বিচারের আওতায় আনছে না।

বক্তারা আরও বলেন, অতিসত্বর রাসূল সা. এর কুটূক্তিকারীদের ফাঁসিতে ঝুলাতে হবে এবং রাসূলের কুটূক্তিকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সর্বচ্চ মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করতে হবে।

দ্রুত অন্তর সরকারের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে আগামী শুক্রবার ময়মনসিংহের প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশে ও মিছিলের ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ পলিটেকনিক ইনিস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ৫ম পর্ব প্রথম শিফটের ছাত্র অন্তর সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ্ ও রাসুল সা.কে নিয়ে কটাক্ষ করেছে। এর ফলে ময়মনসিংহসহ দেশের সব জায়গায় অন্তর সরকারের বিচারের দাবিতে প্রতিবাদ করা হয়।

গতকাল ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনিস্টিটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সৈয়দ ফারখের সভাপতিত্বে জরুরি এক সভায় লিখিত আকারে অন্তর সরকারকে বহিস্কার করে একটি নোটিশ জারি করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ