রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

দেওবন্দে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ বন্ধে পুলিশের টহল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

দেওবন্দে এনআরসি-সিএএ এর বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে পুলিশের টহল চলছে। এদিকে জেলা কর্মকর্তারাও এলাকা পরিদর্শন করছেন।

বাসিরাত অনলাইন জানায়, নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভে না নামতে সতর্ক অবস্থান নিয়েছে দেওবন্দ পুলিশ। ঐতিহাসিক বিদ্যাপীঠের স্থান দেওবন্দে গত দুই সপ্তাহে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনের লোকজন অবস্থান করছে। তীক্ষ্ণ নজরদারীতে আছে এ এলাকা।

দেওবন্দের মোড়ে মোড়ে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ অফিসাররা এখনও পিএসি এবং আরআরএফ কর্মীদের নিয়ে শহরের বিভিন্ন রোডে মার্চ করছে। আইন-শৃঙ্খলা ঠিক রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।

সূত্রমতে, বিতর্কিত আইনের পর দেওবন্দে শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ সমাবেশে নেমে আসলে দারুল উলূম এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও দেওবন্দে শিবির স্থাপন করেন। এর আগে জেলা প্রশাসন নিরাপত্তা জোরদার করতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছিলো।

আজ বুধবার দেওবন্দের এসডিএম রাকেশ কুমার, ইন্সপেক্টর ইগ দাত শর্মার নেতৃত্বে বিভিন্ন সড়কে টহল দেয়। পিএসি এবং আরআরএফ কর্মীরা মার্চ করে। ধারণা করা হচ্ছে দারুল উলুম দেওবন্দের ছাত্ররা যদি আবারো আন্দোলনে নেমে আসে তাহলে হুমকির মুখে পড়তে পারে প্রসাশন। তাই এ নিরাপত্তা ব্যবস্থা।

বাসিরাত অনলাইন থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ