শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চৌদ্দগ্রামে মাইক্রোবাস খাদে, স্বামী-স্ত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত এবং দুইজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টায় মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর ব্রিজের নিচে পড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরসিনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৩), তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা রুমি আক্তার (১৯)।

আহতরা হলেন, কবিরহাটের বরফনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদিআরব ফেরত হুমায়ন কবির(৩৩) ও মাইক্রোবাস চালক ঢাকা সাভারের রাজপুর বাড়িয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে মমিনুল ইসলাম।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক জানান, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিআরব প্রবাসী ভাই হুমায়ন কবিরকে রিজার্ভ মাইক্রোবাসে করে নিজ বাড়ি নোয়াখালীর কবিরহাটের উদ্দেশ্যে ফিরছিলেন রুমি আক্তার।

মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের সুজাতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুমি আক্তার ও তার স্বামী সাইফুল ইসলাম নিহত হন। এছাড়া আহত হন মাইক্রোচালক মমিনুল ইসলাম ও প্রবাসী হুমায়ন কবির।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

এছাড়াও আহত মমিনুল ইসলাম ও হুমায়ন কবিরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাইক্রোচালক মমিনুল ইসলামকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ