শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সাতক্ষীরায় ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরা সরকারি কলেজ এলাকা থেকে ঘুষের এক লাখ টাকাসহ শ্যামনগর রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পার্থ প্রতীম মুখাজির্কে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়।

দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল জানান, সাতক্ষীরা শহরের কলেজ পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে ভূমি রেজিস্ট্রি কমিশন বসে। এ সময় সাব- রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জী জমির ক্রেতা সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার প্রতিনিধি ফজলুল হকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ আদায় করেন। এই টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় বলে উল্লেখ করেন তিনি।

দুদক কর্মকর্তা আরও জানান, এক একর দুই শতক জমির দাতা কাজী সফিকুল ইসলামসহ ১০ জন। জমির মূল্য হিসেবে আজ ৩৮ লাখ টাকা লেনদেন শেষে রেজিস্ট্রি সম্পন্ন হয়। পার্থ প্রতিম সাজ্জাদ হোসেনের বাড়িতে ভাড়ায় থাকেন। সেই বাড়িতেই বসেছিল কমিশন।

পার্থ প্রতীমকে গ্রেফতারের পর সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ