রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সর্ববৃহৎ মুসলিম দেশকে টপকে হালাল পণ্য রপ্তানিতে শীর্ষে ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
আন্তর্জাতিক ডেস্ক>

আন্তর্জাতিক বাজারে হালাল পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড সৃষ্টি করেছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিল। বিশ্বের সর্ববৃহৎ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ইন্দোনেশিয়াকে টপকে হালাল পণ্য রপ্তানিতে দেশটি সবার শীর্ষে জায়গা করে নিয়েছে।

গতকাল সোমবার আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন।

তিনি জানিয়েছেন, বিশ্ববাজারে হালাল পণ্য রপ্তানিতে ইন্দোনেশিয়ার অবস্থান দুর্বল হলেও ব্রাজিলের এই উত্থান আশাজাগানিয়া। ব্রাজিলের হালাল পণ্য রপ্তানির মূল্যমান অন্তত ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। ২.৪ বিলিয়ন মূল্যমানের হালাল পণ্য রপ্তানি করে অস্ট্রেলিয়ার অবস্থান দুইয়ে।

তবে বিশ্বব্যাপী হালাল পণ্যের সবচেয়ে বড় গ্রাহক ইন্দোনেশিয়া,আন্তর্জাতিক বাজারের ১০ শতাংশ হালাল পণ্যের ভোক্তা দেশটির নাগরিক।

বড় ভোক্তা না হয়ে সর্ববৃহৎ হালাল পণ্য রপ্তানিকারক দেশ গড়তে মারুফ আমিন ইন্দোনেশিয়ার জনগণের প্রতি আহবান জানিয়েছেন। তাদের সম্মোধন করে বলেছেন, দেশি পণ্য উৎপাদন বৃদ্ধিতে আত্মনিয়োগ করুন-এতে আমরা শুধুমাত্র মুসলিম দেশ হিসেবেই এগিয়ে যাবনা বরং; বিশ্ব দরবারে আমাদের দেশের আলাদা একটি ইতিবাচক অবস্থানও তৈরি হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ