রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ইশরাক-তাবিথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দক্ষিণে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইশরাক হোসেন এবং উত্তরে তাবিথ আউয়াল।

আজ মঙ্গলবার দুই সিটির রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন তারা।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তাবিথ আউয়াল। এ সময় তিনি বলেন, জনগণের প্রতি আস্থা রেখেই এ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। কারণ বর্তমান সরকারের ওপর দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।

শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন জানিয়ে তাবিথ আউয়াল বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এই সরকারের আমলের কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। তাই এবারের নির্বাচনে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে আজ বিকেলে রাজধানীর গোপীবাগে অবস্থিত দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার মো. আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকাকে বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকার দুই সিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আজ ৩১ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি। এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ