শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কাশ্মীরে ২ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছর শেষে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। মাত্র ২ ঘণ্টার মধ্যে ৪ বার কেঁপে উঠল জম্মু-কাশ্মীরসহ পাকিস্তানের একাংশ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর।

সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ প্রথমবার কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। এর ৬ মিনিটের ফের কেঁপে ওঠে মাটি। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫। তৃতীয় কম্পনটি অনুভূত হয় রাত ১০টা ৫৮ নাগাদ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। রাত ১১টা ২০ মিনিট নাগাদ শেষবার কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। এমনটাই জানিয়েছে ইয়োরোপিয়ান-মেডিটারনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।

বারবার মাটি কেঁপে ওঠায় পাক অধিকৃত কাশ্মীরের বাড়ি থেকে ঠান্ডার মধ্যেও বেরিয়ে আসেন বহু মানুষজন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ কম্পনটি হয় ভূপৃষ্ঠ থেকে ৩৬ ও ৬৩ কিলোমিটার গভীরে। এখন প্রর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে, সোমবার রাত ১০টা ২৯ মিনিটে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। এছাড়া ভূমিকম্প অনুভূত হয় চীনের কিছু অংশেও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ