রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে কওমি কাউন্সিলের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি কাউন্সিলের উপদেষ্টা ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর  ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন  বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়্যারম্যান মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, আল্লামা আশরাফ আলী আমাদের সকলের মুরুব্বি। তার প্রেরণা ও উৎসাহ নিয়ে আমি কওমি কাউন্সিলের কাজ শুরু করেছিলাম। তিনি আমাদের সবাইকে এতিম করে চলে গেলেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

আল্লামা আশরাফ আলী সোমবার দিবাগরত রাত ১ টা ৪০ মিনিটের দিকে রাধধানীর আসগর আলী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলািইহি রাজিয়ুন। মরহুমের জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফলডার পাড় গ্রামে জন্মগ্রহণ করেন।  ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। প্রিন্সিপাল হিসেবে এই মাদরাসাটিকে সুনামের সাথেই পরিচালনা করে আসছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ