রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

'দূষণমুক্ত স্মার্ট ঢাকা' গড়তে আপ্রাণ চেষ্টা করবো: শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও নগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন,  ঢাকা ঐতিহাসিক নগরী। আমাদের জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে ঢাকার ঐতিহাসিক ভূমিকা রয়েছে।  কিন্তু নানা দূষণে ও অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

আজ ৩০ ডিসেম্বর  (সোমবার) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এতে নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সম্প্রতি বিআইডিএসের তথ্য মতে, ঢাকার ৭১ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছে এবং ৬৮ শতাংশ মানুষ কোন না কোন শারীরিক সমস্যায় আক্রান্ত। এ ভয়াবহ অবস্থায় আমরা নির্বাচিত হলে সততার সাথে জনকল্যাণে নিবেদিত হয়ে 'দূষণমুক্ত স্মার্ট ঢাকা' গড়তে আপ্রাণ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ