রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়ার ইসলামী মহাসম্মেলন ৫ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ্ ইসলামপুর খতমে বুখারী শরিফ ও দস্তারে ফজিলত উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৯ তম বর্ষিক ইসলামি মহাসম্মেলন।

আগামী ৫ জানুয়ারি রোববার আছরের পর থেকে শুরু হয়ে চলবে পরদিন সোমবার সকাল ৮টা পর্যন্ত।

জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ্ ইসলামপুর মাদরাসার মুফতি ও মুহাদ্দিস মাওলানা শফিকুল ইসলাম হামিদী আওয়ার ইসলামকে বলেন, মাহফিলে বাংলাদেশের ৮টি বিভাগের বিভিন্ন জেলা থেকো মানুষের আগমন ঘটে। যেখানে প্রায় লক্ষাধিক মুমিন বান্দার মিলন ঘটে।

তিনি আরও বলেন, আধ্যাত্মিক স্বাধক পীরে কামেল আল্লামা আজিজুল হক রহ. মাধ্যমে হাতে বায়াত হোন দেশ বিদেশের অসংখ্য মানুষ, ফলে এ মাদরাসার প্রতি আম-মানুষের একটি টান কাজ করে।

মাহফিলে উপস্থিত থাকবেন, শায়েখ উমর খাযীর (জর্ডান)। দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস সাইয়েদ আযহার বিন আরশাদ মাদানী। মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা মাওলানা আব্দুল হক। মাওলানা আব্দুল বাসেত খাঁন। মাওলানা কেফায়াতুল্লাহ আল আজহারী। মাওলানা জুবায়ের আহমদ আনসারী।

মাওলানা মুরশেদ খান। মুফতি বশির আহমদ। মাওলানা ইয়াহইয়া মাহমুদ। মাওলানা খালেদ সাইফুল্লাহ্ সা'দী। মাওলানা আহমদ আলী। মাওলানা আবু ইউসুফ মাহমুদী।

স্থানীয় বাসিন্দারা জানান, এই মাহফিলকে ঘিরে এলাকায় ঈদের আমেজ শুরু হয়। মাহফিল উপলক্ষ্যে ইসলামীক পণ্যের একটি মেলার আয়োজন করা হয়, যাতে প্রায় ৩ শতাধিক স্টল বসে।

মাহফিলের সর্বাত্মক সফলতা কামনা করে দোয়া চেয়েছেন, জামিয়ার প্রিন্সিপাল মাওলানা নূরুল আলম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ