রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ঢাকা দক্ষিণে মেয়র পদে ধানের শীষের প্রার্থী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে বিএনপির মনোনয়ন সংগ্রহকারী তিন প্রার্থীই দলীয় মনোনেয়ন জমা দিয়েছেন।

উত্তর সিটির জন্য দলটির বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দক্ষিণের জন্য দলীয় মনোনয়ন জমা দেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত দাম পরিশোধ করে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে জমা দেন।

এ সময় রিজভী গণমাধ্যমকে জানান, ঢাকা দক্ষিণের প্রার্থী হিসেবে ইশরাক হোসেন চূড়ান্ত। কারণ এ মুহূর্তে ইশরাক ছাড়া আর কোনে প্রার্থী নেই বিএনপির।

মনোনয়ন জমা দেবার সময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তরের যুবদল সভাপতি এসএম জাহাঙ্গীরসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ