রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবে অবৈধ বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাদের ‘ইকামা’ (রেসিডেন্ট পারমিট) মেয়াদ উত্তীর্ণ অথবা কর্মস্থল থেকে পলাতক (হুরুব) এমন বাংলাদেশিরা কোনো ধরনের জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়তে পারবেন।

সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের শ্রমকল্যাণ উইং মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এই সার্কুলার অত্যন্ত সময় উপযোগী। জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে ইচ্ছুকরা এই সুযোগ নিতে পারবেন।

মেহেদী জানান, ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সুযোগ অনেক বাংলাদেশি শ্রমিকরা কাজে লাগাচ্ছেন। যারা কর্মস্থল থেকে পলাতক তারাও ওই সুযোগের আওতায় পড়বেন। তবে বাড়ির গৃহকর্মী ও নিয়োগকর্তার ব্যক্তিগত গাড়িচালক এই সুযোগের আওতার বাইরে থাকবেন।

তিনি বলেন, এই সুযোগের নির্দিষ্ট কোন মেয়াদ নেই, যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে। এই সুযোগ শুধু শহরকেন্দ্রীক। রিয়াদ লেবার কোর্টের আওতায় যারা সৌদি আরব ত্যাগ করতে ইচ্ছুক রিয়াদ দূতাবাস তাদের কাগজপত্র জমা নিচ্ছে। এই সুযোগটি সৌদি আরবের বিভিন্ন শহরে লেবার কোর্টের আওতায় হওয়ায় পর্যায়ক্রমে আমাদের টিম বিভিন্ন শহরে শ্রমিকদের কল্যাণে কাজ করবে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার প্রথম সচিব (স্থানীয়) কে এম সালাউদ্দিন বলেন, সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এই সার্কুলার দেশে ফেরত যেতে ইচ্ছুকদের মধ্য যথেষ্ট আগ্রহ দেখা গেছে। আমাদের এখানে এখনো আবেদনপত্র জমা নেয়া শুরু হয়নি। আগামী সপ্তাহে শুরু হবে আশা করছি। তবে মদিনা লেবার কোর্টের আওতায় যারা আছে তাদের কিছু কিছু আবেদন আমাদের কাছে এসেছে, আমরা তা গ্রহণ করছি।

সালাউদ্দিন জানান, আবেদনের সঙ্গে পাসপোর্ট ও ইকামার ৩ কপি ফটোকপি জমা দেবার পর পনের থেকে এক মাসের মধ্যে এক্সিট ভিসা ও যাবতীয় তথ্য সৌদি লেবার কোর্ট থেকে নিজ নিজ মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। যাদের ‘আবসির সেবা’ নেয়া আছে তারা নিজ মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন।

‘যাদের মূল পাসপোর্ট আছে তারা সরাসরি বিমানের টিকিট কেটে যেতে পারবে আর যাদের পাসপোর্ট নেই তারা দূতাবাস বা কনস্যুলেট থেকে আউট পাশ নিয়ে টিকিট কেটে দেশে যেতে পারবে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ