শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে দেশটির আলমাটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কাজাখস্তানের বাণিজ্যিক রাজধানীর আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বেক এয়ারের ওই প্লেনটি। বিমানটি আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই তা ভেঙ্গে পড়ে। এ সময় বিমানে ৯৫ জন যাত্রী ও পাইলটসহ পাঁচজন বিমান ক্রু ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

ঘটনাস্থলের কাছে থাকা রয়টার্সের এক রিপোর্টার জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমান দুর্ঘটনা আহত এক নারী চিৎকার করছেন। তিনি অ্যাম্বুলেন্সের সহযোগিতা চাইছেন।

বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করেছে দেশটির বিমান কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট এ ঘটনায় হতাততের প্রতি সমবেদনা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ