শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

গাজীপুর সিটির ইমাম-খতিবদের মাসিক সম্মানী দেয়ার ঘোষণা মেয়রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনভুক্ত এলাকার সব মসজিদের ইমাম-খতিবদের নিয়মিত মাসিক সম্মানী দেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্মানীর টাকা সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে দেয়া হবে বলেও জানান তিনি।

বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চত্বরে গাজীপুর সিটি করপোরেশনের ইমাম-খতিব ও উলামা-মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

মেয়র বলেন, গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মসজিদের ইমাম-খতিবদের তালিকা করা হচ্ছে। গাজীপুর সিটির সুবিধাজনক একটি স্থানে ইমাম-খতিবদের জন্য দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। যেখানে তাদের জন্য কুরআন-হাদিস নিয়ে নিয়ে গবেষণা করার সুযোগ থাকবে।

এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে কবরস্থান এবং মসজিদের পাশে একটি করে মাদরাসা নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।

ইমামদের হজপালনের জন্য বার্ষিক বাজেট করে দেয়া হবে জানিয়ে মেয়র বলেন, ইমাম-খতিবদের জন্য একটি ফান্ড গঠন করা হবে। সেখান থেকে অসুস্থ ইমাম-খতিবদের চিকিৎসাসহ প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে।

ইমাম-খতিবদের নিজ নিজ মসজিদে নগরীতে ময়লা-আবর্জনা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরামর্শ ও বক্তব্য রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা মাসউদুল করিম, মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, মাওলানা মুনির হোসাইন আব্বাসী, হাফেজ মাওলানা মুজিবুর রহমান মাহমুদী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা সামসুদ্দিন খন্দকার ও মাওলানা হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।

সমাবেশে গাজীপুর সিটিভুক্ত এলাকার মসজিদের ইমাম-খতিব, বিভিন্ন মাদরাসার মুহতামিমসহ আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ