রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ইথিওপিয়ার ৪ মসজিদে আগুন, মুসলিমদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা এলাকার চারটি মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে দেশটির কয়েক হাজার মুসলমান সড়কে নেমে বিক্ষোভ করছেন।

রয়টার্স জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরের শহর মোত্তার মসজিদগুলোতে অগ্নিসংযোগ করা হয়। যার প্রতিবাদ ও দুর্বৃত্তদের বিচারের দাবিতে একে একে সড়কে নামতে শুরু করেন স্থানীয় মুসলিম জনতা।

দেশটির প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ কামিল শেমসু অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, দেশটিতে এখনো অনেক রাজনৈতিক নেতা রয়েছেন যারা এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মের লোকজনকে লেলিয়ে দিতে চায়। অ্যাক্টিভিস্টদের নেতিবাচক ভূমিকা এবং অনলাইনে প্রচারিত ভিডিওগুলোর কারণেই এমনটা ঘটছে।

সরকারি কর্মকর্তাদের তাৎক্ষণিক পদক্ষেপ না নেয়া এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে অসমর্থতার ব্যাপক সমালোচনা করেন স্থানীয় মুসলমানরা।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেমাল মেকোনেন বলেছেন, হামলায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন পূর্বে স্থানীয় অর্থোডক্স গির্জায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় মসজিদগুলোতে হামলা হয়ে থাকতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ