শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বিকেলে ময়মনসিংহ বইমেলায় আড্ডায় বসছে ইসলামী লেখক ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

বৃহস্পতিবার থেকে ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ইসলামী বইমেলা। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম আজ শনিবার বিকেলে এক আড্ডার আয়োজন করেছে এ মেলায়।

আড্ডায় উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাবেক সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, সাবেক সহসভাপতি গাজী মুহাম্মদ সানাউল্লাহ, সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান খসরু, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল হক, অর্থ সম্পাদক এমদাদুল হক তাসনিম, নির্বাহী সদস্য হাবীবুল্লাহ সিরাজ, নির্বাহী সদস্য মিজানুর রহমান জামিল,  নির্বাহী সদস্য মঈনুদ্দীন খান তানভীর।

বৃহস্পতিবার শুরু হওয়া মেলায় প্রথম দিন থেকেই বই প্রেমীদের সমাগম ছিলো চোখে পড়ার মতো, ছিলো ছোট ছোট বইপোকাদের ভীড়। ৫ দিনব্যাপী ইসলামী বইমেলাটি আগামী ১৬ ডিসেম্বর সোবার পর্যন্ত চলবে।

আরএম/