শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুক্তিযুদ্ধের গল্প; অস্পৃশ্য বিদ্রোহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরেজার হাসান ।।

অসীম অকাশ জুড়ে সারাদিনের ক্লান্ত বিচরণের পর অবশেষে পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্যটি। সারাদিন পুরো পৃথিবীকে তার উত্তপ্ত আলোয় অনেক পুড়িয়েছে সে। তাই হয়তো তার ক্লান্ত আলোয় এখন আর উত্তাপ নেই। বাঁশ ঝাড়ের বাশঁগুলোর প্রতিটি পাতার অনড় অবস্থান দেখে স্পষ্ট বলে দেয়া যাচ্ছে বাতাসের কোন উপস্থিতি নেই। পরিবেশটা একদম থমথমে।

কৃষ্ণচূড়া ফুল আমার খুব পছন্দের। পুকুর ঘাটে বসে কৃষ্ণচূড়ার উপর ছোট ছোট পাখির খেলা দেখছি। হঠাৎ করেই বাঁশগুলো নড়ে উঠল। পছন্দের দৃশ্য থেকে নজর ফিরিয়ে কৌতূহলি মনকে বেশি গুরুত্ব দিলাম। একদল লোক দৌড়ে যাচ্ছে বাঁশ ঝাড় ঘেঁষে। কেউ হাফ প্যান্ট পড়া, আবার কেউ কাছাড় দিয়ে লুঙ্গি পড়া। তবে সবার গায়ের জামাতেই অযত্নের ছাপ। আর সবার কাঁধে বা হাতে একটি করে বন্দুক। এই দৃশ্য দেখে আমি অবাক হই না। কারণ প্রতি দিনই আমি এমন দৃশ্য দেখে যাচ্ছি। তবে আমার নিয়মিত কৌতূহলটা হলো, তারা কি কাউকে ধাওয়া করছে, নাকি কেউ তাদের ধাওয়া করছে?

কৌতূহলি চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তাদের দল ছাড়া দ্বিতীয় কোন দল আমার চোখে পড়ল না। বুঝতে পেরেছি ওরা কোন দল। ওদের প্রতি আমার অকৃত্রিম সন্মান আর ভালবাসা রয়েছে। ওরা তো এগুলো পাওয়ারই যোগ্য। আমারও খুব ইচ্ছে করে ওদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐ পিশাচদের উপর ঝাপিয়ে পড়তে, অনিশ্চিত জীবন নিয়ে এদিক ওদিক দৌড়িয়ে পিশাচদের কলিজা খুঁজে বেড়াতে। দেশ নামের মা কে বাঁচাতে এটুকু করতে কার না ইচ্ছে হবে বলুন!

কিন্তু আমি পারি না। আর এটা নিয়ে আমার মনে কষ্ট আর আফসোসের শেষ নেই। তবে আমার মনের সাধ আমি একদিনের জন্য হলেও পূরণ করবো। আর এজন্য কিছু বুদ্ধির সুতো আমার মস্তিষ্কের কাঁথায় ভাবনার সূচের স্পর্শে গেঁথে রেখেছি। আমি জানি না বাঁশ ঝাড় ঘেষে যাওয়া ঐ লোকদের ভাগ্য নদীতে আজ খুশীর তরী ভাসবে কিনা, তবে প্রতিদিন তিন বেলা খাওয়া যেমন মানুষের জন্য একটি প্রাকৃতিক নিয়ম হয়ে গেছে, ঠিক তেমনি ওদের প্রতি আমার শ্রদ্ধাবোধ থেকে প্রতিদিন মনের গভীর থেকে ওদের জন্য দোয়া করাটাও আমার জীবনে একটি নিয়ম হয়ে গেছে।

মহানবী সা. যখন মদীনাতে হিজরত করতে যাচ্ছিলেন তখন অশ্রুভেজা চোখে তার জন্মভূমি মক্কার দিকে বার বার ফিরে তাকিয়ে জন্মভূমির প্রতি তার ভালবাসা প্রকাশ করেছিলেন। মহানবী সা. এর চোখের অশ্রু আমাদেরকে দেশপ্রেমের শিক্ষা দেয়। দেশপ্র