মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইকামতের সময় নামাজের জন্য মুসল্লিরা কখন দাঁড়াবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সমস্যা: আমাদের এলাকায় দেখা যায়, মুয়াজ্জিন সাহেব যখনই ইকামত আরম্ভ করেন তখনই মুসল্লিগণ দাঁড়িয়ে যান। চট্টগ্রামে এসে দেখলাম, যখন হাইয়া আলাস সালাত বলেন তখন দাঁড়ান। এখন আমার জানার বিষয় হলো, মুসল্লিগণ কোন সময় দাঁড়াবে? তথা শরিয়ত আমাদেরকে কি নির্দেশ দেয়? - মোঃ আরিফ

সমাধান: প্রশ্নে বর্ণিত সমস্যার সমাধান হচ্ছে, আমাদের ফিকহ-ফতওয়ার কিতাবাদিতে এসেছে, মুয়াজ্জিন ইকামত দেওয়ার সময় যখন হাইয়া আলা সালাত বলবে তখন মুছল্লিগণ দাঁড়িয়ে কাতারবন্দী হবে, তার অর্থ এ নয় যে, তার পূর্বে দাঁড়ানো খেলাফে সুন্নত, বরং তার অর্থ হচ্ছে কাতারে দাঁড়ানোর সময় হাইয়া আলাস সালাত থেকে দেরি না করা। যেমন- তাহতাবীতে তা পরিস্কারভাবে ব্যখ্যা করে দেওয়া হয়েছে। কেননা ইকামতের প্রথম থেকে দাঁড়ানো উত্তম, যাতে জামায়াতের কাতার ঠিক করতে অসুবিধা না হয়।

তথ্যসূত্র: সুনানে আবু দাউদ: ১/৯৭, ফাতহুল বারী: ২/১০০, শরহে বিকায়া: ১/৫৫, হাশিয়ায়ে হালবী: ১৮০

ফতোয়া প্রদান - ফতওয়া বিভাগ-আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ