শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

২৪টি উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে ভোট গ্রহন চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের আটটি উপজেলা পরিষদ, দুইটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে আজ (সোমবার) সকাল ৯টা থেকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মুহা. আতিয়ার রহমান জানান, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। এছাড়া তিনটি ইউনিয়ন পরিষদ, দুইটি পৌরসভা ও একটি ওয়ার্ডেও ইভিএমে ভোট নেয়া হচ্ছে।

বরিশালের মেহেন্দিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। আর শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হচ্ছে ব্যালট পেপারে।

একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহন পৌরসভায় ইভিএমে ভোট নিচ্ছে ইসি।

১৪টি ইউপি হলো: রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাঘা, পাকুড়িয়া ও মনিগ্রাম; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি; সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও পোরজানা; ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ও দাগনভূঁঞা; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে আজ (সোমবার) উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব নির্বাচনের ভোটের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ