শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

‘হিন্দু নাম দিয়ে ভারতের ইতিহাস থেকে মুসলমানদের মুছে দিতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যরিস্টার আসাদুদ্দিন ওয়াইসি হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবতের এক মন্তব্যের প্রতিবাদ করে বলেন, হিন্দু নাম দিয়ে ভারতের ইতিহাস থেকে কেউ মুসলিমদের মুছে দিতে পারবে না।

ভারতের গণমাধ্যম ফিকরু খবরের বরাতে জানা যায়, ওয়াইসি আরএসএস এর প্রধান মোহন ভাগবতের এক মন্তব্যের প্রতিবাদ করে টুইটে এ কথাগুলো বলেছেন। আরএসএস প্রধান বলেন, ভারত হিন্দু নাগরিকদের দেশ।

ওয়াইসি তার বক্তব্যের প্রতিবাদ করে আরো বলেন, তারা কখনো ভারত থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা, বিশ্বাসকে মিটিয়ে দিতে পারবে না। তিনি আরো বলেন, ভারত কখনই হিন্দু রাষ্ট্র ছিল না, আর হবেও না।

উল্লেখ্য, নাগপুরের রেশমি বাগে আরএসএস বিজয় দশমী উৎসবে দেয়া ভাষণে আরএসএস প্রধান বলেছিলেন ভারত একটি হিন্দু জাতি। এখানে হিন্দুদের বসবাস হবে এটাই স্বাভাবিক।

ফিকরু খবর অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ