শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

হিজাবকে মূল্যবোধের পরিপন্থী বললেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি হিজাব নিয়ে বিষোদগার করেছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী জান মিশেল ব্লানগির। হিজাব ফ্রান্সীয় সভ্যতা ও মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন তিনি। হিজাব নিষিদ্ধকরণের বিষয়েও সবাইকে উৎসাহ প্রদানের আহবান জানান জান মিশেল। খবর ইয়েনি শাফাক আল আরাবিয়ার

রোববার ( ১৩ অক্টোবর ) ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ফ্রান্সীয় সমাজে ইসলামি হিজাব কাম্য নয় ;স্থানীয় প্রশাসনকে হিজাব নিষিদ্ধকরণের জন্য উৎসাহমূলক কাজ করার আহবান জানাই।

মুসলিম শিক্ষার্থীদেরকে স্কুলে আনানেওয়ার সময়ে তাদের মায়েদের হিজাব পরিধান করার ব্যাপারে মন্ত্রী বলেন,রাষ্ট্রীয় আইন শিক্ষার্থীদের মায়েদের হিজাব পরিধানের ক্ষেত্রে নিরুৎসাহিত করে না, তবে হিজাব নিষিদ্ধকরণের বিষয়ে স্থানীয় প্রাশাসনকে ভূমিকা রাখতে আহবান জানাই আমরা।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছেলেমেয়েদের পরস্পর হাত ধরাধরির ব্যাপারে জান মিশেল জানান,যেন তারা আর এরকম না করে সে বিষয়েরও কয়েকটি আইন প্রনয়ণ করা হয়েছে।

ইয়েনি শাফাক অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ