শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে এডিবির সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, দরোহিঙ্গাদের মানবিক কারণেই আমরা আশ্রয় দিয়েছি। কিন্তু তারা আমাদের জন্য বোঝা হয়ে যাচ্ছে। এখন তাদের নিজের দেশে ফিরিয়ে নিতে এডিবির সহায়তা চাই।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এডিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমাদের আলোচনা অনেক ফলপ্রসূ হয়েছে। এডিবির প্রতিনিধিদল আমাদের গ্রামীণ উন্নয়ন ঘুরে দেখবেন। সেগুলো ভিজিট করবেন এবং রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করবেন।

মন্ত্রী বলেন, আমরা তাদের বলেছি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তারা যেন জোরালো ভূমিকা রাখে। আমরা তাদের এ বিষয়ে সহায়তা করতে অনুরোধ করেছি। তারা বলেছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এডিবির নির্বাহী পরিচালক ক্রিস পান্ডে বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে যারা অবস্থান নিয়েছে, তাদের নিজ ভূমিতে ফিরে যেতে সহায়তা করা হবে। এডিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশসহ এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ