শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ ভারতীয় খেলোয়াড়ের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় হকি দলের চার খেলোয়াড়। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

আজ সোমবার মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ এলাকায় ৬৯ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআইয়ের রিপোর্টে জানা যায়, ধ্যানচাঁদ ট্রফিতে অংশগ্রহণের জন্য মারুতি সুজুকি সুইফটে করে ইতারসি থেকে হোসাঙ্গাবাদ যাচ্ছিলেন সাত হকি খেলোয়াড়। যাত্রার শেষ দিকে এসে তাদের নিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

গন্তব্যে পৌঁছানোর আগে রাইসালপুর গ্রামের মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় গাড়িটি।

এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন তিনজন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত চার হকি খেলোয়াড়ের পরিচয় জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা হলেন- ইন্দোরের শাহনওয়াজ খান, ইতারসির আদার হার্দুয়া, জব্বলপুরের আশিষ লাল এবং গোয়ালিয়রের অনিকেত। প্রত্যেকেই ভোপালে মধ্যপ্রদেশ স্পোর্টস একাডেমিতে প্রশিক্ষণরত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ